ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন

​ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি | এসকেনিউজ২৪ 

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ফসলি জমি রক্ষায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নগরকান্দা উপজেলা প্রশাসন। ফুলসূতী ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড প্রদানসহ ড্রেজার সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।
​

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ফুলসূতী ইউনিয়নের ফুলসূতী গ্রামের দক্ষিণপাড়ায় এ অভিযান চালানো হয়েছে।স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগের নগরকান্দা থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল হাসান।
​

অভিযানকালে ফসলি জমি থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সাথে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত দীর্ঘ পাইপ ধ্বংস করে দেয়।
​স্থানীয় সূত্রে জানা যায়, একশ্রেণির অসাধু বালু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ফসলি জমির পাশে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। এতে পার্শ্ববর্তী আবাদি ফসল জমি ধ্বসে যাওয়ার ঝুঁকিসহ এলাকার পরিবেশ ও জনপথ মারাত্মক হুমকির মুখে পড়েছিল। প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও সচেতন মহল।
​

অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল হাসান জানান, ফসলি জমি ও পরিবেশ রক্ষায় পরিবেশবিরোধী এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। উপজেলার যেখানেই অবৈধ ড্রেজার বসিয়ে বালু তোলা হবে, সেখানেই নিয়মিত এমন অভিযান পরিচালনা করে কঠোর আইনের ব্যবস্থা নেওয়া হবে।

এসকে/এফআর

আরো পড়ুন : পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মূল আসামি গ্রেপ্তার

One thought on “অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন

প্রকাশের সময় : ০৪:৩২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬