ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাশবনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের লেকপাড়

দূর্বৃত্তদের আগুনে জ্বলছে কাশবন, ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের লেকপাড়ের নান্দনিক কাশবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে কাশবনের একটি অংশে আগুন জ্বলতে দেখে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা। পরে তাঁদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রাতের দিকে লেকপাড়ের কাশবনে আগুন জ্বলতে দেখে নিরাপত্তাকর্মীরা বিষয়টি বুঝতে পারেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় তাঁরা ঘটনাস্থলে গিয়ে তা নেভানোর কাজ শুরু করেন। এতে কাশবনের একটি অংশ পুড়ে গেলেও দ্রুত নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। নিরাপত্তাকর্মীরা জানান, আগুন দেওয়ার সময় সেখানে কাউকে দেখা যায়নি। ফলে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

লেকপাড়ের কাশবনটি নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণ। প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বয়সী দর্শনার্থীরাও সেখানে ঘুরতে আসেন। ফলে কাশবনে আগুনের ঘটনায় শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফসা আক্তার মোহ বলেন, “প্রতিদিন অনেক সৌন্দর্যপিপাসু মানুষ ক্যাম্পাসে আসেন। এই সুন্দর পরিবেশ কারও ভালো না লাগার কারণেই হয়তো এমন ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সাদ্দাম হোসেন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাত ৮টার দিকে কাশবনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হন।”

আগুনে কাশবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে লেকপাড়ের কাশবন।

এসকে/এনএম

আরো পড়ুন : মসজিদে চাপাতি হামলা : দোষী অলি মিয়ার ১২ বছরের আটকাদেশ, পলাতক

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

কাশবনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের লেকপাড়

প্রকাশের সময় : ০৪:৪৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬