ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক পরিচয়ে গাড়ি থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদল নেতা বহিষ্কার

সালমান রহমান পল্লব, ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪

নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিক পরিচয়ে একটি কাভার্ড ভ্যান থামিয়ে চালক ও লোডারকে মারধর, ৫০ হাজার টাকা চাঁদা দাবি এবং ৭৭৩ পিস সোয়েটার নিয়ে যাওয়ার অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লবের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় তাকে দলীয় পদ ও সংগঠন থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

রোববার রাতে আকন্দ ফ্যাশন সোয়েটারের পরিচালক মো. হারুন রশিদ লিটন পূর্বধলা থানায় মামলাটি করেন। মামলায় সালমান রহমান পল্লব ও মোরাদ মিয়াকে নামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ১২টার দিকে দুর্গাপুরের কেট্টা বাজারের একটি সোয়েটার কারখানা থেকে ৫ হাজার ২২৮ পিস সোয়েটার নিয়ে কাভার্ড ভ্যানটি গাজীপুরের ভবানীপুরের উদ্দেশে যাচ্ছিল। পথে পূর্বধলার গোহালাকান্দা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় রাধাগোবিন্দ মন্দিরের সামনে সালমান ও তার সহযোগীরা গাড়িটির গতিরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়, সালমান গাড়ির চাবি নিয়ে চালক ও লোডারকে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে গাড়িতে অবৈধ মালামাল ও মাদক রয়েছে বলে ভয় দেখান। একপর্যায়ে চালককে মারধর করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। পরে গাড়িটি শ্যামগঞ্জ বাজারের অ্যাম্বিশন মডেল কলেজের সামনে নিয়ে গিয়ে ১১ বস্তায় থাকা ৭৭৩ পিস সোয়েটার নামিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

মামলায় ওই সোয়েটারের মূল্য ৬৮ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় ব্যবসায়ী ও কারখানা মালিকের স্বজনদের মধ্যস্থতায় ৭৬৬ পিস সোয়েটার ফেরত দেওয়া হলেও সাতটি সোয়েটার ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। এসবের মূল্য ৬২ হাজার ৩০০ টাকা বলে এজাহারে উল্লেখ রয়েছে।

এজাহারে আরও অভিযোগ করা হয়, সালমান নিজেকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং তাঁর ভাইকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে পুলিশ প্রশাসন তাদের কিছু করতে পারবে না বলে হুমকি দেন।

এ ঘটনায় ২৭ সেপ্টেম্বর পূর্বধলা থানায় দণ্ডবিধির ৩৪১, ৩৮৫, ৩৮৬, ৩৮৭ ও ৪১৯ ধারায় মামলা হয়েছে।
পূর্বধলা থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

অন্যদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সালমান রহমান পল্লবকে পদ ও দল থেকে বহিষ্কার করেছে নেত্রকোনা জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের তাঁর সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

বহিষ্কার আদেশের কপি, ছবি : সংগৃহীত

এ ব্যাপারে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।  তাদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে।’

এসকে/এনএম

আরো পড়ুন : তেলিগাতী সরকারি কলেজে নবীনবরণ

One thought on “সাংবাদিক পরিচয়ে গাড়ি থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদল নেতা বহিষ্কার”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

সাংবাদিক পরিচয়ে গাড়ি থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদল নেতা বহিষ্কার

প্রকাশের সময় : ০৮:৫১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬