আরিফ রব্বানী ময়মনসিংহ |এসকেনিউজ২৪
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ সদরের ১২নং ভাবখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন ১২নং ভাবখালী ইউনিয়ন বিএনপির দীর্ঘদিনের সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম-আহ্বায়ক, কোতুয়ালী থানা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কোতুয়ালী থানা বিএনপির বর্তমান যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ মুনজুরুল ইসলাম (কাজী মুঞ্জু)।
ভাবখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড চৈতালির মোড় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি নেতা আঃ কাদিরের সভাপতিত্বে ও মোঃ আব্দুল আওয়াল মাস্টারের সঞ্চালনায়, বক্তব্য রাখেন চূড়খাই আনসার ভিডিপি ক্লাবের সভাপতি মোঃ আইয়ুব আলী (ছোটন), ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কাজী আব্দুল মতিন, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার মোঃ আঃ আমিন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুনসুর মিয়া, ১২নং ভাবখালী ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ মানিক ফকির, আলহাজ্ব শরাফউদ্দিন শেখ, এনামুল শেখ, শামসুল মেম্বার ও ঈশা খা মেম্বার,মোশারফ হোসেন বাপ্পীসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
এসকে/এমএ
আরো পড়ুন : পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.