ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পূর্বধলা প্রতিনিধি | এসকেনিউজ২৪ 

নেত্রকোনার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে আমির হামজা (তাসকিন) নামের ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খলিশাউড় ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আমির হামজা ওই গ্রামের শহীদ মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরে শিশুটির মা তাকে বাড়ির উঠানে রেখে সংসারের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি বাড়ির পাশের পুকুরে চলে যায়।

জোহরের নামাজ শেষে শিশুটির চাচাতো ভাই মাহফুজুল হক বেলা ১টা ৫০ মিনিটের দিকে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসকে/এনএন

আরো পড়ুন : যশোরের শার্শায় এক সপ্তাহে শিশুসহ ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

সাংবাদিক আলিফ হত্যা : অপূর্বর ফের ৪ দিনের রিমান্ড

পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৮:৪৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬