ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাসদ কার্যালয়ে শতাধিক নেতাকর্মীর সমাবেশ, আটক ২৬০

নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের (ইনু) কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে ২৬০ জনের বেশি ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জাসদ কার্যালয় থেকে ‘জয় বাংলা’ স্লোগান শোনার পর স্থানীয় ব্যবসায়ী ও হকাররা ভবনটি ঘিরে ফেলেন। পরে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান শুরু করে। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার অভিযানে আটক ব্যক্তিদের পল্টন ও শাহবাগ থানায় নেওয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা এবং দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন দুই-তিনজন করে জাসদ কার্যালয়ে আসতে থাকেন। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে সভা শুরু হয়। একপর্যায়ে সভাস্থল থেকে স্লোগান শুনতে পেয়ে স্থানীয়রা সেখানে গেলে ভেতর থেকে দরজা বন্ধ করে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পরে দরজা খোলা হলে সেখানে কয়েক শতাধিক মানুষকে দেখা যায়। এ সময় স্থানীয়দের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে। অনেকে সেখান থেকে বের হয়ে গেলেও পরে ভবনের প্রবেশপথ বন্ধ করে পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ ভবনটি ঘিরে অভিযান চালিয়ে কয়েকটি প্রিজনভ্যানে আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়। পল্টন থানায় জায়গা সংকুলান না হওয়ায় তাদের একটি অংশকে শাহবাগ থানায় রাখা হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের ডিসি মো. আকতার হোসেন জানান, জাসদ কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান এবং বৈঠক চলার খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পল্টন থানার ওসি আরিফুর ইসলাম জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় ও পূর্বের কর্মকাণ্ড যাচাই করতে বিভিন্ন থানায় তথ্য পাঠানো হয়েছে। বৈঠকে কোনো নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে কয়েকটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

তবে জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন দাবি করেন, এটি কোনো গোপন বৈঠক ছিল না; দলের কেন্দ্রীয় প্রতিনিধি সভা ছিল। তার দাবি, সারা দেশ থেকে প্রায় ৪০০ নেতাকর্মী এতে অংশ নেন। তিনি আরও বলেন, সভা আয়োজন ও নিরাপত্তার জন্য পুলিশকে আগেই লিখিতভাবে জানানো হয়েছিল।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে জাসদ কার্যালয়ের সামনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও জড়ো হন। তারা সেখানে মিছিল ও স্লোগান দেন এবং বৈঠকের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন।
আটকদের মধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যও রয়েছেন। তিনি দাবি করেছেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন।

ঘটনাটি নিয়ে পুলিশ ও জাসদের বক্তব্যে ভিন্নতা থাকায় বৈঠকের উদ্দেশ্য এবং আটক ব্যক্তিদের পরিচয় যাচাই শেষে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়টি স্পষ্ট হবে।

এসকে/এনএম

আরো পড়ুন : বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের মিছিল

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

শার্শা-বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি, ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রতিমা নিরঞ্জন

জাসদ কার্যালয়ে শতাধিক নেতাকর্মীর সমাবেশ, আটক ২৬০

প্রকাশের সময় : ১১:৩২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬