ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনিছুর রহমান অনুকূলের দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ ‎

‎
‎​নিজস্ব  প্রতিনিধি | এসকেনিউজ২৪ 
‎

নেত্রকোনার আটপাড়া উপজেলার ৫নং তেলিগাতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন চেয়েছেন আনিছুর রহমান অনুকূল।

‎​দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক, রাজনৈতিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত রেখেছেন তিনি। তেলিগাতী সরকারি কলেজের সাবেক ভিপি, আটপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আটপাড়া উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সম্মানিত সদস্য হিসেবে তিনি স্থানীয় রাজনীতিতে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ। একজন প্রবীণ ও অভিজ্ঞ সংগঠক হিসেবে অবহেলিত মানুষের অধিকার আদায় এবং সামাজিক সমস্যা সমাধানে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
‎​

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিনি তেলিগাতী ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও বাজারে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়, গণসংযোগ, মতবিনিময় এবং উঠান বৈঠক শুরু করেছেন। একজন শিক্ষিত, উদীয়মান ও পরিচ্ছন্ন ভাবমূর্তির চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের মাঝে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও চায়ের দোকানগুলোতে এখন তাকে নিয়ে আলোচনার ঝড় বইছে। বিশেষ করে এলাকার যুবসমাজ তাকে ইতিবাচক সামাজিক পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছে এবং নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিজয়ী করতে ঐক্যবদ্ধ রয়েছে।
‎​

এ বিষয়ে আনিছুর রহমান অনুকূল বলেন, “আমি দীর্ঘদিন ধরে আমাদের ইউনিয়নের অবহেলিত ও অসহায় মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছি। এবার আমার পরিবার, সহযোদ্ধা ও নিকটাত্মীয়দের পরামর্শে তেলিগাতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। আমি ইউনিয়নবাসী ও প্রতিটি গ্রামের মানুষের আন্তরিক দোয়া এবং সমর্থন কামনা করছি।”
‎​

তিনি আরও প্রতিশ্রুতি দিয়ে বলেন, “জনগণ যদি আমাকে বিজয়ী করে, তবে নীতি ও সততার সাথে সবসময় অসহায় হতদরিদ্র মানুষের পাশে থাকব, ইনশাআল্লাহ। তেলিগাতী ইউনিয়নকে একটি শিক্ষিত, আধুনিক, ডিজিটাল, সন্ত্রাস ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।”

এসকে/এনটি

আরো পড়ুন : ফুলপুরে মসজিদে উঠে ইমামের উপর হামলার অভিযোগ

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনিছুর রহমান অনুকূলের দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ ‎

প্রকাশের সময় : ০১:৫০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬