ঢাকা ০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জানাজায় চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টায় উদ্ধার : গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪

নেত্রকোনার মদনে জানাজা নামাজে অংশ নিতে গিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র মো. হাফিজুল ইসলাম সন্ধ্যা ৬টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মদন উপজেলার এক স্থানে জানাজার নামাজে অংশ নিতে যান শামসুল হক চাঁনমিয়া (৩৮)। তিনি তার ব্যবহৃত কালো ও নীল রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেলটি জানাজার পাশে রেখে নামাজে অংশ নেন। নামাজ শেষে ফিরে এসে মোটরসাইকেলটি আর দেখতে পাননি। পরে বিষয়টি মদন থানা পুলিশকে জানানো হলে চুরির ঘটনায় মামলা করা হয়।

মোটরসাইকেলটির চেসিস নম্বর PSUA11CY2LTG51372, ইঞ্জিন নম্বর DHXCLF26924 এবং রেজিস্ট্রেশন নম্বর নেত্রকোনা-১১-২০৮৪। এর আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।

ঘটনার পর মদন থানা পুলিশের একটি টিম তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির সঙ্গে জড়িত সন্দেহে মো. মাজহারুল ইসলাম জয় (২৬)-কে শনাক্ত করে। পরে ২৪ সেপ্টেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নেত্রকোনার কেন্দুয়া থানার দরগাহ এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

গ্রেফতার মাজহারুল ইসলাম জয় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ  উপজেলার তেলুয়ারী মুন্সীপাড়ার বাসিন্দা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

এসকে/এনএম

আরো পড়ুন : শার্শায় কন্যাদাহ গ্রামে গুলিবর্ষণ : আহত ৬, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

জানাজায় চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টায় উদ্ধার : গ্রেফতার ১

প্রকাশের সময় : ০৬:৫৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬