
মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর | এসকেনিউজ২৪
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার ২০২৬-২৮ সেশনের দ্বি- বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
এতে সমীর চন্দ্র কর্মকার চেয়ারম্যান ও পলাশ চন্দ্র কুরী সেক্রেটারী নির্বাচিতন হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান মানিক নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
নির্বাচিত অন্যরা হলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান অপূর্ব লাল রায়, ভাইস চেয়ারম্যান রঘুনাথ কর, জুলাশ কুরী, সিনিয়র জয়েন্ট সেক্রেটারী লিটন কর্মকার, জয়েন্ট সেক্রেটারী সবুজ বিশ্বাস, অমিত নন্দী, বিপ্লব দেবনাথ, ট্রেজারার হৃদয় পাল, এক্সিকিউটিভ মেম্বার প্রাণজিৎ দাস, কার্তিক দেবনাথ, অনুপ কুমার রায়, সহদেব কুরী, লিটন চন্দ্র দাস, কনক দত্ত, প্রান্ত দাস, দিপঙ্কর মজুমদার, পিযুস কর্মকার, সুমন দেবনাথ, সুজন চন্দ্র, বিদ্যুৎ চন্দ্র দেবনাথ, সুব চন্দ্র সাহা, দীপ্ত দেবনাথ ও পলাশ চন্দ্র কর।
নির্বাচন কমিশন জানায়, বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৫৭ জন ভোটারের মধ্যে ১৫২ জন ভোট প্রদান করেন। এ নির্বাচনে ২৫ টি পদের বিপরীতে ২৯ জন প্রার্থী ছিলেন। এতে সেক্রেটারী পদসহ ৮টিতে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে।
চেয়ারম্যান পদসহ বাকি ১৭ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে সমীর চন্দ্র কুরী ১১৩ ভোট ও সিনিয়র জয়েন্ট সেক্রেটারী পদে লিটন কর্মকার ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া এক্সিকিউটিভ মেম্বার পদে ১৭ জন প্রার্থীর মধ্যে ১৫ জন নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত চেয়ারম্যান সমীর চন্দ্র কর্মকার বলেন, ২০২৪-২৬ নির্বাচনে প্রথমবারের মতো আমাকে ব্যবসায়ীরা সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন। এবারও তারা আমাকে চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। তারা আমার ওপর আস্থা রেখেছেন। আমি সবসময় জুয়েলারি ব্যবসায়ীদের কল্যাণে কাজ করেছি। ভবিষ্যতেও বাজুসের মাধ্যমে সকলকে নিয়ে কাজ করবো।
সেক্রেটারি পদে নির্বাচিত পলাশ চন্দ্র কুরি বলেন, ব্যবসায়ীরা আমার উপর আস্থা রেখেছে, আমি সর্বোচ্চ চেষ্টা করবো ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার পাশাপাশি ক্রেতারাও যেন উপকৃত হয়।
বাজুস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান মানিক বলেন, নির্বাচন সষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচিত এবং পরাজিত সবাই মিলে জেলা বাজুসের মাধ্যমে জুয়েলার্স ব্যবসায়ীদের জন্য কাজ করবে। কারো মধ্যে কেনো ভেদাভেদ যেন না থাকে, সবাই মিলে জুয়েলারি ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবে বলে আশা করছি।
এসকে/এলআই
আরো পড়ুন : কেন্দুয়ায় রাস্তার জায়গা নিয়ে বিরোধের অবসান, ফের দেয়াল নির্মাণ সমঝোতায়
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















