ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েকে অপহরণের মিথ্যা মামলা, বাদীর ২ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪

নেত্রকোনার কলমাকান্দায় মেয়েকে অপহরণ ও গুমের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় মামলার বাদীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই মামলায় অভিযুক্ত ব্যক্তি প্রায় নয় মাস কারাভোগের পর নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পেয়েছিলেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম ইমদাদুল হক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মোজিবুর রহমান (৫৫) কলমাকান্দা উপজেলার গনিয়াগাঁও গ্রামের বাসিন্দা। রায়ে তাকে দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় মোজিবুর আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল কবির রুবেল।

আদালত সূত্র ও মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২১ জানুয়ারি মোজিবুর কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় একই গ্রামের খোকন মিয়া (৪৫)-এর বিরুদ্ধে তাঁর মেয়েকে অপহরণ করে গুম করার অভিযোগ আনা হয়।

মামলার পর পুলিশ খোকনকে গ্রেপ্তার করে। পরে তিনি প্রায় নয় মাস কারাগারে ছিলেন। এর মধ্যে মোজিবুরের মেয়ে নিজেই বাড়িতে ফিরে আসেন। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি জানান, তাঁকে কেউ অপহরণ করেনি। সৎমায়ের সঙ্গে বিরোধের জেরে তিনি ঢাকায় চলে গিয়ে সেখানে কাজ করেছিলেন।
পরবর্তীতে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় খোকনের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা না পাওয়ায় ২০২৩ সালের ৬ মে আদালত তাঁকে খালাস দেন।

এরপর খোকন ২০২৫ সালের ৭ জানুয়ারি মোজিবুরের বিরুদ্ধে আদালতে মামলা করেন। এতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও তাঁকে কারাগারে পাঠানোর অভিযোগ আনা হয়।

দীর্ঘ শুনানি শেষে ছয়জন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে মোজিবুরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ড ও জরিমানা করেন।

এসকে/এনএম

আরো পড়ুন : শিশুদের ছড়ার জাদুকর আখতার হুসেন আর নেই

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

মেয়েকে অপহরণের মিথ্যা মামলা, বাদীর ২ বছরের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৪:০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬