
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আয়োজনে নেত্রকোণার কেন্দুয়ায় আনন্দঘন পরিবেশে মো. জুনাইদুল হক (মারুফ)-এর জন্মদিন উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত টার দিকে কেন্দুয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে এ জন্মদিন উদযাপন করা হয়। শুভেচ্ছা বক্তব্য, গান, কবিতা ও নাটকের ডায়ালগে তার জন্মদিন উৎসব মুখর হয়ে ওঠে ৷
মো. জুনাইদুল হক (মারুফ) মুহাম্মদ হামিদুল হক বুলবুল ও যোবায়দা নাহারের সন্তান। সে কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের নিয়মিত সদস্য, কেন্দুয়া সরকারি কলেজের ইন্টারমিডিয়েট ২য় বর্ষের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র।
জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আহ্বায়ক ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক গীতিকবি মো. আব্দুল হাই সেলিম, কেন্দুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও পালানট্যকার রাখাল বিশ্বাস, উপজেলা জাসাসের আহ্বায়ক গোলাম মোস্তফা হাবুল, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুখলেছুর রহমান বাঙালী, সায়মা শাজাহান একাডেমির প্রধান মো. শহীদুল ইসলাম, কবি, গীতিকার ও শিল্পী মো. শাহাবুল কাদির ভূঞা, কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের সদস্য ও গণমাধ্যমকর্মীরা।
এ সময় উপস্থিত সবাই জন্মদিনের শুভেচ্ছা জানান এবং মো. জুনাইদুল হক (মারুফ)-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। সাহিত্য-সংস্কৃতির চর্চার পাশাপাশি এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও জোরদার করবে বলে অনুষ্ঠানে উপস্থিতরা উল্লেখ করেন।
এসকে/এনকে
আরো পড়ুন : ‘পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে ফল ভালো হবে না’ – ড. রফিকুল ইসলাম হিলালী
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















