
নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) ছুটি থাকবে। এদিন কোনো ধরনের ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকায় এ তথ্য জানানো হয়েছে। এর আগে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার নির্ধারিত ছিল। তবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত রোববার (২০ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত ২০ মে জারি করা ছুটির তালিকার সংশ্লিষ্ট অংশ সংশোধন করে পবিত্র
ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
এই ছুটির আওতায় দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
ফলে বুধবার সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার থেকে যথারীতি শিক্ষা কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে।
এসকে/এনএম
আরো পড়ুন : প্রবাসে যাওয়ার স্বপ্নের পথে প্রাণ গেল হাবিবুরের : ‘ক্লুলেস’ হত্যা মামলার আসামি নেত্রকোনায় গ্রেফতার
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















