ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের দুই দিন পর খাল থেকে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪

ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর মো. ইসমাইল হোসেন (৭) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইসমাইল হোসেন ওই এলাকার মো. আকবর হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে খালের পানিতে একটি বস্তা ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বস্তার ভেতরে মরদেহ দেখতে পেয়ে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে। পরে মরদেহটি নিখোঁজ শিশু ইসমাইলের বলে শনাক্ত করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর ইসমাইল নিখোঁজ হয়। এ ঘটনায় সেদিনই বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ আলী জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় সন্দেহভাজন এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এসকে/এনএম

আরো পড়ুন : কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

সাংবাদিক আলিফ হত্যা : অপূর্বর ফের ৪ দিনের রিমান্ড

নিখোঁজের দুই দিন পর খাল থেকে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৩:৪১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬