
মোহাম্মদ সালাহ উদ্দিন, কেন্দুয়া | এসকেনিউজ২৪
নেত্রকোনার কেন্দুয়ায় আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রামপুর বাজারে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির উদ্যোগে রামপুর বাজারে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভূইয়া মজনু’র নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কেন্দুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহর থেকে শতশত মোটরসাইকেল বহর নিয়ে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রামপুর বাজারে জরু হয়, সেখানে আশুজিয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে দলের সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সকলকে স্বাগত জানান, পরে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বাজারের বিভিন্ন রাস্তা পদক্ষিন করে রামপুর মধ্যে চৌরাস্তা ডিসি রাস্তায় বিক্ষোভ শেষ করেন।
বিক্ষোভ মিছিলে শেখ শেখ করিসনা, শেখের বেডি আইবোনা, হই হই– রই রই আওয়ামী লীগ গেল কই
স্লোগানে স্লোগানে মুখরিত ছিল।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জরীপ, জসিম উদ্দিন খোকন, তথ্য ও বিঃ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন, মাসকা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল হাসান সুমন, দলপা ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্টু, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রুবেল, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিন, সদস্য সচিব আতাউল হক মিন্টুসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসকে/এনএস
আরো পড়ুন : মামলা চলাকালেই বিরোধপূর্ণ জমিতে ঘর, রাজৈরে একই জমি দুইবার বিক্রির অভিযোগ
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















