ঢাকা ১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাতের সড়কে পড়ে ছিল যুবকের মরদেহ, আটক লরি চালক

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪ 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রামপুর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া লরি ট্রাকের চালককে গভীর রাতে নান্দাইল উপজেলার চৌরাস্তা এলাকা থেকে আটক করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত যুবকের নাম মাহফুজুল হক মামুন (২৮)। তিনি নেত্রকোণার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পাইলাটি গ্রামের ফজলু শেখের ছেলে। তিনি নরসিংদীতে পপুলার ফার্মাসিউটিক্যালে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কেন্দুয়া থেকে মোটর সাইকেলে নেত্রকোণা যাওয়ার পথে রামপুর বাজারের উত্তর পাশে একটি কালভার্টের দক্ষিণ দিকে বিদ্যুতের খুঁটিবাহী লরি ট্রাকের সঙ্গে তাঁর সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে থাকেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রামপুর বাজারের একটি ফার্মেসিতে নিয়ে গেলে কর্তব্যরতরা মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের পরিচয় নিয়ে কিছুটা ধোঁয়াশা সৃষ্টি হলেও কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ তাঁর পরিচয় শনাক্ত করে।

এ ঘটনায় পালিয়ে যাওয়া লরি ট্রাকের চালক মো. জসিম উদ্দিন (৩৮)কে নান্দাইল উপজেলার চৌরাস্তা এলাকা থেকে আটক করেছে পুলিশ। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার খয়রাবাদ গ্রামের আব্দুল মতিনের ছেলে।

কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, নিহতের পরিচয় শনাক্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া লরি চালককেও আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এসকে/এনএম 

আরো পড়ুন : 

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় বিধবা নারীকে মারধরের অভিযোগের পর যুবদল নেতা বহিষ্কার  

রাতের সড়কে পড়ে ছিল যুবকের মরদেহ, আটক লরি চালক

প্রকাশের সময় : ০৪:২৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬