ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ডিজেল-কেরোসিনে ২০ টাকা, পেট্রোল-অকটেনেও ২০ টাকা বৃদ্ধি; আজ রাত ১২টা থেকেই নতুন দাম কার্যকর

মধ্যরাত থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, ডিজেল ১৩৫, পেট্রোল ১৬০ ও অকটেন ১৬৫ টাকা

নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম একসঙ্গে লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ থেকে বেড়ে ১৬৫ টাকা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন দাম ২১ সেপ্টেম্বর রাত ১২টা থেকে কার্যকর হবে।

সরকারের ব্যাখ্যা অনুযায়ী, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির চাপ থাকলেও কয়েক মাস দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল।

জ্বালানি বিভাগ জানিয়েছে, চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং দেশের সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর দামের ব্যবধানও নতুন করে মূল্য সমন্বয়ের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নতুন মূল্য কার্যকর হলে জ্বালানি তেলের দাম বাড়ার সরাসরি প্রভাব পরিবহন খাতসহ বিভিন্ন পণ্য ও সেবার ব্যয়ে পড়তে পারে—তবে এর প্রকৃত প্রভাব নির্ভর করবে পরিবহন ভাড়া ও অন্যান্য খরচ কীভাবে সমন্বয় করা হয় তার ওপর।

এসকে /এনএম

আরো পড়ুন : কেন্দুয়ায় রাতের সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, পরিচয় নিশ্চিত নয়

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

ডিজেল-কেরোসিনে ২০ টাকা, পেট্রোল-অকটেনেও ২০ টাকা বৃদ্ধি; আজ রাত ১২টা থেকেই নতুন দাম কার্যকর

মধ্যরাত থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, ডিজেল ১৩৫, পেট্রোল ১৬০ ও অকটেন ১৬৫ টাকা

প্রকাশের সময় : ০২:৫০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬