ছাতক প্রতিনিধি | এসকেনিউজ২৪
ছাতকের ছৈলা আফজলাবাদ ইউনিয়নের রাধানগর মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসায় গুণী শিক্ষক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্টিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় রাধানগর গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে মাদ্রাসা কনফারেন্স হলে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন মাষ্টার আব্দুল বাছিত।
ছাতক প্রেসক্লাবের সাবেক সদস্য মো: নজির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত গুণী শিক্ষক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাধানগর মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সামছুল কবির মিছবাহ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরব্বি আব্দুস সুবহান, আফরুজ বক্ত খোকন, আতাউর রহমান এমরান, দিদার আলম মেম্বার,দিল হুসেন মেম্বার, খলিলুর রহমান,মাওলানা মুক্তার আহমদ, হাজী সমুজ আলী, সাইদুর রহমান লিটন,মাওলানা মইনুল হক মুমিন,এ কে এম ফজলুর রহমান, মাষ্টার আব্দুল ওয়াহিদ,মাওলানা আব্দুল হান্নান,।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সহ সুপার মাওলানা শওকত আলী, মাওলানা রেদোয়ান আহমেদ, বিশিষ্ট মুরব্বি নুরুল ইসলাম, শফিকুল ইসলাম,আনা মিয়া,আবুল কালাম,রজব উদ্দিন,মশাহিদ আলী,ফজর আলী,প্রমুখ
শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মাহবুবা আক্তার নৌরিন,নাফিসা জান্নাত,নাজিম উদ্দিন,ছালমান আহমদ।
পবিত্র কোর আন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়।
সভা শেষে রাধানগর গ্রামবাসী ও প্রবাসীদের পক্ষ থেকে মাদ্রাসার সকল শিক্ষক ও দাখিল পরিক্ষা ২০২৬ উত্তির্ন ২৯ জন শিক্ষার্থীদের সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়।
এসকে/এসএফ
আরো পড়ুন : দিল্লির বৈঠক ফাঁস, নেতাদের সতর্ক করলেন শেখ হাসিনা
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.