ঢাকা ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছিনতাই মামলায় নেত্রকোনায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা কারাগারে

নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪ 

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বহিষ্কৃত সদস্যসচিব হিমেল সরকারকে ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে দুর্গাপুর চৌকি আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আবুল কালাম।

এর আগে বৃহস্পতিবার রাতে দুর্গাপুর থানা-পুলিশ হিমেল সরকারকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, ছিনতাইয়ের শিকার এক ব্যক্তি থানায় মামলা করার পর ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ঘটনার পরপরই হিমেলকে আটক করা হয়। পরে ভুক্তভোগী থানায় মামলা করলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর বিরুদ্ধে আগে বিভিন্ন সময়ে মৌখিক অভিযোগ পাওয়া গেলেও এবার সুনির্দিষ্ট অভিযোগে মামলা হয়েছে বলে জানান তিনি।

মামলা হওয়ার আগেই দল থেকে বহিষ্কার
এদিকে মামলা হওয়ার আগেই বৃহস্পতিবার হিমেল সরকারকে দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিবের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির্জা সালমান আরশাদ নজরুলসহ তিন যুগ্ম আহ্বায়কের স্বাক্ষরিত এক নোটিশে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। নোটিশে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনজনিত কারণ উল্লেখ করে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের কথা বলা হয়েছে।

বহিষ্কারের বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির্জা সালমান আরশাদ নজরুল বলেন, হিমেল সরকারের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, পর্যটকদের মালামাল কেড়ে নেওয়া, মাদকসেবন ও বিক্রি এবং চোরাচালানসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। দায়িত্ব পাওয়ার পর তিনি ক্ষমতার অপব্যবহার শুরু করেন বলেও অভিযোগ করেন তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে হিমেল সরকারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ছিনতাইয়ের মামলায় আদালতের নির্দেশে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এসকে/এনএম

আরো পড়ুন : ‘গ্রামীণ জীবনের সেকাল-একাল’ নিয়ে কেন্দুয়া লোকজ সাহিত্য আসর

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

সাংবাদিক আলিফ হত্যা : অপূর্বর ফের ৪ দিনের রিমান্ড

ছিনতাই মামলায় নেত্রকোনায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা কারাগারে

প্রকাশের সময় : ০১:০৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬