ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে পুলিশের অভিযানে ভারতীয় আইস ভদকা উদ্ধার, যুবক আটক

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪

নেত্রকোণার দুর্গাপুরে পুলিশের অভিযানে ১১ বোতল ভারতীয় তৈরি ‘ICE VODKA’ মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাব্বির আলম হৃদয় (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টা ১০ মিনিটের দিকে দুর্গাপুর থানার পুলিশ সদস্যরা নিয়মিত রাত্রীকালীন ডিউটি ও টহলকালে কুমেশ্বর বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক ব্যক্তি ব্যাগে করে ভারতীয় তৈরি মদ নিয়ে বালাজাইল বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছেন।

সংবাদ পেয়ে পুলিশ দুর্গাপুর থানাধীন ৬ নম্বর কাকৈরগড়া ইউনিয়নের বালাজাইল ব্রিজ সংলগ্ন বাসস্ট্যান্ডে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তির হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১১ বোতল ভারতীয় তৈরি ICE VODKA উদ্ধার করা হয়। উদ্ধার করা প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা। সেই হিসাবে মদের মোট আনুমানিক মূল্য ৩৩ হাজার টাকা।

আটক যুবকের নাম সাব্বির আলম হৃদয় (১৯)। তিনি দুর্গাপুর উপজেলার গাঁওকান্দা এলাকার মো. বাবুল মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এসকে/এনএম

আরো পড়ুন : নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

One thought on “দুর্গাপুরে পুলিশের অভিযানে ভারতীয় আইস ভদকা উদ্ধার, যুবক আটক”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

দুর্গাপুরে পুলিশের অভিযানে ভারতীয় আইস ভদকা উদ্ধার, যুবক আটক

প্রকাশের সময় : ১২:৫২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬