ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধভাবে বালু বিক্রির দায়ে বারহাট্টায় বালু ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোনার বারহাট্টায় বালু বিক্রির রসিদ ও প্রয়োজনীয় কাগজপত্র সঠিক না থাকায় এক বালু ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার মনাষ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম।

অভিযানে বালু বিক্রির রসিদ ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করে অসঙ্গতি পাওয়ায় ব্যবসায়ীকে এ অর্থদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম বলেন, “বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। প্রাকৃতিক পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।” তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

এসকে/এনএম

আরো পড়ুন : চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

‘কোনো ষড়যন্ত্রই আমাকে রুখতে পারবে না’—রোয়াইলবাড়িতে কায়সারের প্রতিবাদী জনসভা

অবৈধভাবে বালু বিক্রির দায়ে বারহাট্টায় বালু ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের সময় : ০৭:০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬