
রাসেদ বিল্লাহ চিশতী, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
বুধবার (১২ রবিউল আউয়াল) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)। হিজরি সালের তৃতীয় মাস রবিউল আউয়াল বিশ্ববাসীর জন্য রহমতের মাস। সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম ও ওফাত দিবস। ৫৭০ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের ১২ তারিখে আরবের পবিত্র মক্কা নগরীরতে জন্মগ্রহণ করেন নবীকুল শিরোমণি হযরত মুহাম্মদ (সাঃ)। নোয়াখালীতে নানা আয়োজনে দিবসটি উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বুধবার (২৬ আগষ্ট) সকাল ১০ ঘটিকায় আহলে সুন্নাত ওয়াল জামাত ও গাউসিয়া কমিটি বাংলাদেশ নোয়াখালী জেলা কমিটির যৌথ আয়োজনে মাইজদী পিটিআই প্রাঙ্গন মুক্ত স্কয়ার থেকে দিবসটি উপলক্ষে জশনে জুলুস আনন্দ শোভা যাত্রা
শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পিটিআই প্রাঙ্গন মুক্ত স্কয়ার গিয়ে মিলিত হয়েছে। পিটিআই প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মিলাদ কেয়াম, দোয়া, মুনাজাত শেষে আগতদের মাঝে তোবারক বিতরণ করা হয়েছে।
দিবসটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন গাউসিয়া কমিটির জেলা সভাপতি হাজী রফিকুল ইসলাম মঞ্জু চৌধুরী, আওলে সুন্নাত ওয়াল জামাত জেলা সাধারণ সম্পাদক হাজী মোঃ দেলোয়ার হোসেন নয়ন, মাওলানা মিজানুর রহমান আল কাদেরী, হাজী জসিম উদ্দিন, এডভোকেট মিরাজ উদ্দিন জুয়েল, আহলে সুন্নাত ওয়াল জামাত জেলা সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান নাহিদ, নুরুল ইসলাম, মোঃ জাকির হোসাইন, হেলাল উদ্দিন আল কাদেরী, সৌরভ হোসেন আশিকি, আবদুর রহিম, মিজানুর রহমান মঞ্জু, সহিদুল ইসলাম, নাজমুল করিম, রাসেদ বিল্লাহ চিশতিসহ প্রমুখ নেতৃবৃন্দ।
এসকে/এনআর
আরো পড়ুন : দুদকের জালে অভিযুক্তদের পাল্টা চাল : রেলের ভাবমূর্তি বিনষ্টে মিডিয়া বিভ্রান্তির নতুন খেলা
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 
















