ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় রোপণ করা ৩৫ গাছের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা ৩৫টি গাছের চারা ও সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের বাবনি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বাড়াতে গত ৫ আগস্ট ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের পাশে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

এর মধ্যে বাবনি এলাকায় রোপণ করা প্রায় ৩৫টি চারা কে বা কারা রাতের আঁধারে উপড়ে ফেলে দেয়। বুধবার সকালে বিষয়টি নজরে এলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

কলমাকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির বলেন, ‘মাননীয় ডেপুটি স্পিকারের নির্দেশনায় গত ৫ আগস্ট আমরা এ সড়কের পাশে বৃক্ষরোপণ করেছিলাম। রাতের আঁধারে গাছের চারা ও বেড়া উপড়ে ফেলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। একটি মহল তারেক রহমানের জনস্বার্থ উদ্যোগে সহ্য করতে না পেরে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।’ তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়রা জানান, সড়কের পাশে লাগানো এসব চারা বড় হলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সড়কের সৌন্দর্যও বাড়ত। রাতের আঁধারে গাছ উপড়ে ফেলার ঘটনায় তাঁরা ক্ষোভ প্রকাশ করে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এসকে/এনএম

আরো পড়ুন :  ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কেন্দুয়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

One thought on “কলমাকান্দায় রোপণ করা ৩৫ গাছের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

কলমাকান্দায় রোপণ করা ৩৫ গাছের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

প্রকাশের সময় : ০৭:১৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬