
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়া ও আটপাড়া উপজেলার শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম–২০২৬-এর মেধা নির্ধারণী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) প্রকাশিত ফলাফলে পরীক্ষায় মোট ৯৭৪ জন শিক্ষার্থীকে উত্তীর্ণ ঘোষণা কারা হয় । এছাড়া ৯৮ জন শিক্ষার্থীকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।
রফিকুল ইসলাম হিলালী এমপি (ইংরেজি বানানে) নামে ফেইসবুক আইডিতে লেখা হয়েছে, ‘আমি বিশ্বাস করি, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের কেন্দুয়া–আটপাড়ার গর্ব ও দেশের সম্পদ। শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক কেন্দুয়া–আটপাড়ার প্রতিটি ঘরে।
সবার জন্য রইল দোয়া ও শুভকামনা।’
বৃষ্টি উপেক্ষা করে গত ২১ আগস্ট অনুষ্ঠিত মেধা নির্ধারণী পরীক্ষায় কেন্দুয়া ও আটপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চারটি কেন্দ্রে মোট ২ হাজার ৪৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেধা নির্ধারণী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।
এসকে/এনকে
আরো পড়ুন : কেন্দুয়ায় কিশোরীকে ধর্ষণ, শিশু ও নারী নির্যাতন–আইনে মামলা : ধর্ষিতা অন্তঃসত্ত্বা, গ্রেপ্তার ১
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 
















