ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে আধিপত্যের বিরোধে ফের সংঘর্ষ, নারীসহ আহত অন্তত ৩০

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোনার মদনে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় অন্তত ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালীবিন্নী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাওয়ালীবিন্নী গ্রামের জজ মিয়া ও জাহাঙ্গীর পক্ষের সঙ্গে নজরুল মিয়া পক্ষের লোকজনের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত রমজানের ঈদে গরু কেনা ও মাংস ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর বিরোধ আরও তীব্র হয়। এ ঘটনায় আদালতে মামলাও চলমান রয়েছে।

সম্প্রতি দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়লে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশ কয়েক দফা বৈঠক করে বিরোধ মীমাংসার চেষ্টা করেন। সংঘর্ষে না জড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছিল উভয় পক্ষ। তবে সেই প্রতিশ্রুতির পরও রোববার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ তাড়াইল ও কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত আবু বক্কর, বিপুল মিয়া, রকি খান, রহিছ উদ্দিন, কামাল তালুকদার, শামছুনা আক্তার, আতিকুর রহমান, নজরুল, রাজ্জাক মিয়া, সেকুল মিয়া ও মিস্টার মিয়াসহ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তাদের মধ্যে আগে থেকেই বিরোধ ও মামলা-মোকদ্দমা রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুনরায় অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশি নজরদারি রাখা হচ্ছে।

এসকে/এনএম

আরো পড়ুন : হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে ফেলা হলো অবৈধ ইটভাটার চিমনি

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

মদনে আধিপত্যের বিরোধে ফের সংঘর্ষ, নারীসহ আহত অন্তত ৩০

প্রকাশের সময় : ০৮:৪৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬