ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে পরিত্যক্ত বেকারির ঘর থেকে ১৫০ পিস ভারতীয় কম্বল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪

নেত্রকোণার দুর্গাপুরে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় কম্বল উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধার করা কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।

শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত ২টা ২৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়। রোববার বিকেলে পুলিশের একটি বিশেষ সূত্রে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৬ আগস্ট) ভোররাত ২টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর পৌরসভার শিবগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জনৈক বাবুলের পরিত্যক্ত বেকারির দোকানঘরে তল্লাশি চালিয়ে বিভিন্ন রঙের ভারতীয় তৈরি (King Super Brand) ১৫০ পিস কম্বল উদ্ধার করা হয়।

অভিযানে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুর ইসলাম তালুকদারসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

পুলিশ জানায়, উদ্ধার করা কম্বল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এসব কম্বলের মালিকের নাম-ঠিকানা শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসকে/এনএম

আরো পড়ুন : কেন্দুয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

দুর্গাপুরে পরিত্যক্ত বেকারির ঘর থেকে ১৫০ পিস ভারতীয় কম্বল উদ্ধার

প্রকাশের সময় : ০৫:১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬