ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণেই মানবতার মুক্তি : হাওলাপুরী পীর

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় হাওলাপুরী দরবার শরীফের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে পৌরশহরের চকপাড়াস্থ খানকা শরীফে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, হাওলাপুরী দরবার শরীফের গদীনশীন পীর হযরত মাওলানা সৈয়দ নঈমূল কুদ্দুছ আকবরী (মা.জি.আ.)।

গদীনশীন পীর বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণেই মানবতার মুক্তি। তাঁর শিক্ষা অনুসরণ করলে ব্যক্তি ও সমাজজীবনে শান্তি, সাম্য, ন্যায়, ভ্রাতৃত্ব ও মানবিকতা প্রতিষ্ঠা সম্ভব। বর্তমান সমাজের নৈতিক অবক্ষয় ও হিংসা-বিদ্বেষ দূর করতে মহানবী (সা.)-এর জীবনাদর্শ চর্চার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আগামী ২৬ আগস্ট ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জুলুস সফল করতে সকল মুরিদান, আশেকান ও ভক্তবৃন্দকে সকাল ১০টার মধ্যে খানকা শরীফে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, তাড়াইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া শাহীন, নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাজুসহ অন্যরা বক্তব্য রাখেন। পরিচালনায় ছিলেন, বদরুজ্জামান খান মহব্বত।

সভায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসকে/এনকে

আরো পড়ুন : গোরস্থানের আধিপত্য নিয়ে সংঘর্ষে আহতের সংখ্যা একশ ছাড়িয়ে  

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণেই মানবতার মুক্তি : হাওলাপুরী পীর

প্রকাশের সময় : ১০:৪৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬