ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে নিষিদ্ধ যুবলীগ নেতা দাঁতাল বাবু ও রতন আটক

মনির হোসেন, যশোর প্রতিনিধি ||এসকেনিউজ২৪

যশোর জেলা হত্যা, অস্ত্র, বিস্ফোরক ওমাদকসহ একাধিক মামলার আসামি ও যশোরের যুবলীগের নেতা সাইদুজ্জামান বাবু ওরফে ‘দাঁতাল বাবু’কে আটক করেছে পুলিশ। এ সময় তার সহযোগী পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার রতনকেও আটক করা হয়।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে যশোর শহরের মনিহার এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব। তিনি জানান, দাঁতাল বাবু চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি রামনগর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় সাইদুজ্জামান বাবু এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় তিনি ও তার সহযোগীরা সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও পুলিশের দাবি।

আটক দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। দালাল বাবুর বিরুদ্ধে ১৮টির বেশি মামলা রয়েছে।

এসকে/জেএম

আরো পড়ুন : মদনে ব্রিজের এপ্রোচ ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন : দুর্ভোগে দুটি ইউনিয়নের মানুষ

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

যশোরে নিষিদ্ধ যুবলীগ নেতা দাঁতাল বাবু ও রতন আটক

প্রকাশের সময় : ০৫:২০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬