
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়ায় মৎস্য খামারে জোরপূর্বক প্রবেশ করে প্রায় ৪-৫ লাখ টাকার মাছ ধরে নেওয়া, গাছ কাটা ও খামারের মালিককে মারধরের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় খামারের মালিক মো. আমিরুল ইসলাম (৫৮) একই দিন সন্ধ্যায় কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, হারুন মিয়া (৪৮)সহ ১০-১৫ জন লোক খামারে ঢুকে পাঙাশ, রুই, কাতল, গ্রাসকার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যান। এ সময় পাশের জমিতে সংরক্ষিত বীজ পাট ও খামারের পাড়ের বিভিন্ন গাছের চারাও কেটে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি করা হয়। বাধা দিলে আমিরুল ইসলামকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
তবে হারুন মিয়ার চাচাতো ভাই মতিউর রহমানসহ স্বজনরা অভিযোগ অস্বীকার করে বলেন, নিজ জায়গা দেখতে গিয়ে হামলায় আহত হয়ে হারুন মিয়া বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া পেয়েছি । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য ঘটনার দিন বিকালে সরেজমিনে গিয়ে সংরক্ষিত বীজ পাটসহ বিভিন্ন প্রজাতির গাছ কাটা দেখতে পাওয়া যায় ৷ উল্লেখিত ঘটনায় এলাকাবাসীর মধ্যে এক ধরনের আশঙ্কা বিরাজ করছে ৷
এসকে/এনকে
আরো পড়ুন : সাভারে ভাড়া বাসায় বোমা তৈরির সরঞ্জাম, ১৪ পাইপ বোমা উদ্ধার
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 
















