ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ছিনতাই মামলায় গ্রেফতার আরো এক, ৫ দিনের রিমান্ড আবেদন

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪

নেত্রকোণার কেন্দুয়ায় এক বিকাশ ব্যবসায়ীকে আহত করে ৩ লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় সংশ্লিষ্টতার সন্দেহে মো. মিলন মিয়া (২৬) নামে আরো এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে ঘটনার রহস্য উদ্ঘাটন ও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কেন্দুয়া পৌরসভার সাউদপাড়ায় পুরাতন পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মিলন মিয়া কেন্দুয়া পৌর শহরের সাউদপাড়া (পশ্চিমপাড়া) গ্রামের মো. কাঞ্চন মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ছিনতাইয়ের ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে গ্রেফতার মিলন মিয়াকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। মামলার মূল ও অন্যান্য আসামিদের গ্রেফতারে র‍্যাব ও এলআইসি (LIC)-এর সহযোগিতাও চাওয়া হয়েছে। এর আগে গত ২৬ জুলাই দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আরও এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা কেন্দুয়া থানার এসআই মো. রেজাউল করিম বলেন, মূল আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। র‍্যাবসহ অন্যান্য সংস্থার সহযোগিতা চাওয়া হয়েছে। ছিনতাই হওয়া মোবাইল ফোনগুলোর কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) সংগ্রহের জন্য আবেদন করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ২১ জুলাই দিবাগত রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে কেন্দুয়া পৌর শহরের মধ্য সাউদপাড়া এলাকায় এক বিকাশ ব্যবসায়ী ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় তাকে ছুরিকাঘাত করে আহত করে ৩ লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে ২২ জুলাই ভুক্তভোগী অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ তদন্ত শুরু করে।

এসকে/এনকে

আরো পড়ুন : নেত্রকোনায় শতভাগ পাসের একমাত্র প্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠ

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

কেন্দুয়ায় ছিনতাই মামলায় গ্রেফতার আরো এক, ৫ দিনের রিমান্ড আবেদন

প্রকাশের সময় : ০৩:২০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬