সুমন মাহমুদ শেখ, মোহনগঞ্জ প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোনার মোহনগঞ্জে অন্যের বসতঘরে আগুন লাগিয়ে মাদকসেবীরা পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পৌর শহরেরর ৪ নং ওয়ার্ডের মীরারগাতি গ্রামে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রজত ভট্টাচার্যের বাসায় মাদকসেবীরা ঢুকে মাদক সেবন শেষে ঘরের বিছানায় আগুন লাগিয়ে পালিয়ে যায়। এ অগ্নিকাণ্ডে ঘরের বিছানাপত্র, খাট ও অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
উল্লেখ্য, গত ১০ মাস আগে মাত্র ১৮ দিনের ব্যবধানে রজতের মা-বাবা মারা যায়। তাঁদের মৃত্যুর পর রজত একা এ বাসায় থাকেন না। তিনি পার্শ্ববর্তী গ্রামে তার মামার বাড়িতে থাকেন। রজতের তালাবদ্ধ বাসার তালা ভেঙে প্রায়ই মাদকসেবীরা এখানে মা'দক সেবন করতো বলে প্রতিবেশীরা জানায়।
গতকাল (০৮-০৮-২৬) বিকেলে মা'দকসেবীরা মা'দকসেবন শেষে আগুন লাগিয়ে পালিয়ে গেলে ধোয়া দেখে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে রজত ভট্টাচার্য বলেন- “আমার মা-বাবা মারা যাওয়ার পর আমি একা একা আমার বাসায় না থেকে মামার বাড়িতে থাকি। আমার তালাবদ্ধ বাসার তালা ভেঙে প্রায়ই দুর্বৃত্তরা এখানে মাদক সেবন করতো এমন আলামত পাওয়া যায়। গতকাল দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে গেলে প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনে এবং আমাকে কল দিয়ে বিষয়টি জানায়। আমি থানায় অভিযোগ করলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।”
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম হারুন বলেন- “খরব পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।” পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মানিক তালুকদার বলেন- “রজতের পরিত্যক্ত বাসায় কেউ না থাকায় মাদকসেবীরা এটাকে তাদের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করছে। আমি মহল্লাবাসীদের নিয়ে কয়েকদিন টহল দিয়েছি কিন্তু তখন কাউকে পাওয়া যায়নি। মাদকসেবীদের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।”
এসকে/এনএস
আরো পড়ুন : পূর্বধলায় রাইস ট্রান্সপ্লান্টারে আমন ধানের চারা রোপণ
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.