
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণা শহরের একটি ভাড়া বাসা থেকে ওয়ালটনের এক কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কুরপাড়ের তিতাস নগর এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. আকাশ তালুকদার (৩০) আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের দেশিউড়া গ্রামের মৃত সোরাব তালুকদারের ছেলে। তিনি শহরের সাতপাই এলাকায় জেলা পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে অবস্থিত ওয়ালটন শোরুমে কর্মরত ছিলেন এবং কুরপাড়স্থ তিতাসনগর এলাকার মাহাবুবুল আলম মোহন এর বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় আকাশের মরদেহ পড়ে থাকতে দেখে বাসার লোকজন পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ বিছানার পাশ থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের গলায় বিদ্যুতের তার জড়ানো ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।
এসকে/এনএম
আরো পড়ুন : বিজিবির অভিযানে বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 
















