ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সমালোচনার মুখে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিজ্ঞপ্তি সংশোধন করল বিদ্যুৎ বিভাগ

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪

অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগ নিয়ে জারি করা এক বিজ্ঞপ্তি কয়েক ঘণ্টার মধ্যেই সংশোধন করেছে বিদ্যুৎ বিভাগ। প্রথম বিজ্ঞপ্তিতে অতিরিক্ত বিল নিয়ে ‘মিথ্যা তথ্য’ বা ‘অপপ্রচার’ ছড়ালে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা থাকলেও, পরবর্তী সংশোধিত বিজ্ঞপ্তিতে সেই অংশ বাদ দেওয়া হয়েছে। পরিবর্তে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় বিদ্যুৎ বিভাগ গণমাধ্যমে প্রথম বিজ্ঞপ্তিটি পাঠায়। এতে বলা হয়, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে এবং এ-সংক্রান্ত অভিযোগগুলো ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগ ও বিতরণকারী সংস্থাগুলো নিষ্পত্তি করেছে। তাই এ বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করা হয়।

প্রথম বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রমাণ ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার করলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই আশঙ্কা প্রকাশ করেন, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ বা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনও ‘অপপ্রচার’ হিসেবে বিবেচিত হতে পারে। এমন ভাষা ব্যবহারে উদ্বেগও জানান অনেকে।

সমালোচনার পর একই রাতে বিদ্যুৎ বিভাগ সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে। নতুন বিজ্ঞপ্তিতে আগের অধিকাংশ বক্তব্য অপরিবর্তিত রাখা হলেও আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাটি পুরোপুরি বাদ দেওয়া হয়।

বিজ্ঞপ্তি দুটির স্ক্রিনশটের অনুলিপি

সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

এসকে/এনএম

আরো পড়ুন :  গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতি : উৎপাদন বাড়াতে টেকসই মৎস্য চাষে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

সমালোচনার মুখে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিজ্ঞপ্তি সংশোধন করল বিদ্যুৎ বিভাগ

প্রকাশের সময় : ১২:৫২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬