নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণার আটপাড়া উপজেলায় কৃষি ও পুষ্টি উন্নয়নকে ত্বরান্বিত করতে “পার্টনার কংগ্রেস–২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। এটি ২০২৫–২০২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ” কর্মসূচির আওতায় বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা শারমিন দৃষ্টি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আমিরুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার চন্দন কুমার মহাপাত্র, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কে এম ওমর ফারুক তুহিন ও মাহফুজা খানম।
বক্তারা বলেন, কৃষি খাতে আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ উদ্যোক্তা তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা টেকসই কৃষি উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সকল অংশীজনের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক, উদ্যোক্তা এবং বিভিন্ন পর্যায়ের অংশীজনরা অংশগ্রহণ করেন।
এসকে/এনএফ
আরো পড়ুন : ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস আজ: সাত বীর শহীদের আত্মত্যাগে শ্রদ্ধায় নত নেত্রকোনা
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.