
নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন এলাকায় ময়লার স্তূপে আগুন লাগার ঘটনায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে সেখানে গিয়ে বড় ধরনের আগুনের অস্তিত্ব না মিললেও ময়লার স্তূপ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে দুটি ইউনিট কাজ করে এবং বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
ঘটনায় কেউ হতাহত হননি। আগুনের কারণে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমেও কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসকে/এনএম
আরো পড়ুন : আটপাড়ায় ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’: ইংরেজি দক্ষতা বাড়াতে জোর
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 






















