ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দা সীমান্তে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক

বিশেষ  প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে স্থানীয় জনসাধারণের সহায়তায় ৭ বোতল ভারতীয় মদসহ এক বাংলাদেশি চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৫ জুলাই) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে সীমান্ত পিলার ১১৭৬/৫-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নের সুরুজের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় জনসাধারণ ৭ বোতল ভারতীয় মদসহ এক ব্যক্তিকে আটক করে খারনই বিওপিকে খবর দেয়। খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়।

আটক ব্যক্তি হলেন মো. নয়ন (২০)। তিনি কলমাকান্দা উপজেলার সেনকাড়া গ্রামের আবুল কালামের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চোরাকারবারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিকে উদ্ধার করা ভারতীয় মদসহ কলমাকান্দা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এসকে/এনকে

আরো পড়ুন : পলাশবাড়ীতে বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকা ফেলে রাখার অভিযোগ

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

কলমাকান্দা সীমান্তে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক

প্রকাশের সময় : ১০:৫০:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬