ঢাকা ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে আন্দোলনের ইতি, দাবি মেনে নেওয়ার পর বিক্ষোভ প্রত্যাহার

অনলাইন ডেস্ক || এসকেনিউজ২৪ 

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত বাকি দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাসের পর আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

শনিবার সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান দলটির প্রধান মুখপাত্র সৌরভ দাস। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। তাই আন্দোলনরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রত্যাহার করে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্ত প্রকাশের পর সিজেপি প্রধান অভিজিৎ দীপকে জানান, তাদের আরও দুটি গুরুত্বপূর্ণ দাবি তখনও বাস্তবায়ন হয়নি। দাবিগুলো ছিল—আত্মহত্যাকারী প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ প্রদান এবং ২০ জুলাই শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নে জড়িত পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জবাবদিহিতা নিশ্চিত করা।

পরে দিল্লির কনস্টিটিউশনাল ক্লাবে সরকারের সঙ্গে সিজেপি নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারের পক্ষে আলোচনায় অংশ নেন দেশটির স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জেপি নাড্ডা। বৈঠকে আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলে সিজেপি আনুষ্ঠানিকভাবে আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়।

এসকে/এনএম (রয়টার্স) 

আরো পড়ুন :  কেন্দুয়ায় ২০০ পিস ইয়াবাসহ আটক ২ কারবারি

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে আন্দোলনের ইতি, দাবি মেনে নেওয়ার পর বিক্ষোভ প্রত্যাহার

প্রকাশের সময় : ০৮:০২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬