ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে সাংবাদিকদের তিন দিনব্যাপী কর্মশালা উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার 

নিজস্ব  প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

সাংবাদিকদের আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়াতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেক ও এআই’ বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টায় বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি হলরুমে এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ ২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত চলবে। এতে দুর্গাপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং এটি একটি সম্মানজনক ও দায়িত্বশীল পেশা। তাই সাংবাদিকদের সর্বাগ্রে নিজেদের আত্মমর্যাদা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে কিছু ব্যক্তি ব্যক্তিস্বার্থে সাংবাদিকতার অপব্যবহার করায় পুরো পেশার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, জনপ্রতিনিধিদের ভালো কাজের প্রশংসা করার পাশাপাশি ভুল-ত্রুটি নির্ভয়ে তুলে ধরাও গণমাধ্যমের অন্যতম দায়িত্ব। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রা.)-এর প্রথম ভাষণের উদ্ধৃতি দিয়ে তিনি জবাবদিহিতামূলক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন।

প্রশিক্ষণের কার্যকারিতা প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, কেবল কর্মশালায় উপস্থিতি বা সম্মানী গ্রহণ নয়, অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করাই প্রকৃত প্রশিক্ষণের সার্থকতা। অন্যথায় এ ধরনের উদ্যোগ কাঙ্ক্ষিত ফল দেবে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, বুম বাংলাদেশের ফ্যাক্টচেকার ও এআই বিশেষজ্ঞ আলী আকবর, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত এবং বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিসাম।

আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী সাংবাদিকরা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, ভুয়া তথ্য যাচাই (ফ্যাক্টচেক) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের আধুনিক কৌশল সম্পর্কে ব্যবহারিক ধারণা লাভ করবেন, যা তাদের পেশাগত দক্ষতা আরও সমৃদ্ধ করবে।

এসকে/এনএম

আরো পড়ুন : আটপাড়ায় প্রধান শিক্ষকের অপসারনের দাবীতে মানববন্ধন

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

পিবিআই গোপালগঞ্জ কার্যালয় পরিদর্শন : চাঞ্চল্যকর মামলার ঘটনাস্থলেও গেলেন পুলিশ সুপার

দুর্গাপুরে সাংবাদিকদের তিন দিনব্যাপী কর্মশালা উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার 

প্রকাশের সময় : ০৮:৩৫:১০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬