ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে মাদক সেবনের আসর থেকে ৩ জন আটক : ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

নিজস্ব  প্রতিনিধি ||এসকেনিউজ২৪ 

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, নেত্রকোণা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে দুর্গাপুর থানার উকিলপাড়া এলাকায় নজরুল ইসলাম মড়লের নিজ দখলীয় বসতঘরে অভিযান পরিচালনা করে ডিএনসি। এ সময় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তিনজনকে আটক করা হয়।

সোমবার রাত ৯টা ২০ মিনিটে ডিএনসির সহকারী পরিচালক মো. নাজমুল হক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—উকিলপাড়া এলাকার মৃত শামসুল আলমের ছেলে মো. নজরুল ইসলাম মড়ল (৪৮), বাগিচাপাড়া এলাকার মৃত শাহেদ আলীর ছেলে মো. রাজন (৪০) এবং পূর্বধলা উপজেলার বিশমপুর এলাকার মৃত ছমিরের ছেলে মো. রনি মিয়া (২৫)।

ভ্রাম্যমাণ আদালতে নজরুল ইসলাম মড়লকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, রাজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রনি মিয়াকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করে আসামিদের দোষী সাব্যস্ত করেন। সাজাপ্রাপ্তদের নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসকে/এনএম

আরো পড়ুন : বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

হাওরাঞ্চলে বন্যা মোকাবিলায় মোহনগঞ্জে পূর্ব প্রস্তুতি ও সাড়াদান মহড়া 

দুর্গাপুরে মাদক সেবনের আসর থেকে ৩ জন আটক : ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

প্রকাশের সময় : ১০:১১:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬