নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণার আটপাড়া উপজেলার ৭নং সুখারী ইউনিয়নের সোনাজুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সমাজসেবক সাজ্জাদ কবীর।
সম্প্রতি বিদ্যালয় পরিচালনা কমিটির গঠন প্রক্রিয়া শেষে তাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়। স্থানীয়ভাবে সৎ, নিষ্ঠাবান ও শিক্ষাবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিত সাজ্জাদ কবীরের নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন এলাকাবাসী।
নবনির্বাচিত সভাপতি সাজ্জাদ কবীর বলেন, “বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং অভিভাবকদের সম্পৃক্ততা বাড়াতে আমি আন্তরিকভাবে কাজ করে যাবো।”
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিন্নাত আরা চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ৭নং সুখারী ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা আশরাফ কামাল তুহিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এমরান হোসেন তালুকদার, সুখারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান তারা মিয়া এবং সাধারণ সম্পাদক সৈয়দ শাহিন।
এলাকাবাসী ও অভিভাবকরা তার প্রতি আস্থা প্রকাশ করে বিদ্যালয়ের উন্নয়নে তার সফলতা কামনা করেছেন।
এসকে/এনএফ
আরো পড়ুন : কেন্দুয়ার মুতাসিম হোসেন সিরাজী হত্যা মামলার ১৩ দিন : আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.