ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাওর এক্সপ্রেসের দরজা থেকে ছিটকে প্রাণ গেল গার্মেন্টস কর্মী মুহিদের 

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোণা শহরের রাজুরবাজার এলাকায় চলন্ত আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেন থেকে ছিটকে পড়ে মুহিদ খান (২২) নামে এক গার্মেন্টস কর্মী যুবক মুহিদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৭ জুলাই) ভোর প্রায় ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত মুহিদ খান জেলার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বড়পাইকুড়া গ্রামের মইনুল কবীর খানের ছেলে। তিনি ঢাকার একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ছুটি কাটাতে ঢাকা থেকে হাওর এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন মুহিদ। টিকিট না পাওয়ায় তিনি ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে যাত্রা করছিলেন। দীর্ঘ যাত্রায় ক্লান্ত হয়ে ভোরের দিকে ঘুমে ঢুলে পড়লে অসাবধানতাবশত হাত ফসকে চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যান।

নিহত মুহিদ, ছবি : সংগৃহীত

দুর্ঘটনায় ট্রেনের চাকায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বাকি অংশ পাশের একটি ডোবায় ছিটকে পড়ে। স্থানীয়দের খবর পেয়ে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের চাচাতো ভাই দেওয়ান রিয়াদ জানান, মুহিদ বাড়ি ফেরার পথে ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন। ভোরে ঘুমের ঘোরে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণের জন্য নেত্রকোণায় পৌঁছেছেন।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের আবেদন করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এসকে/এনএম

আরো পড়ুন : আটপাড়ায় কাল্‌ব এর ১৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

হাওর এক্সপ্রেসের দরজা থেকে ছিটকে প্রাণ গেল গার্মেন্টস কর্মী মুহিদের 

প্রকাশের সময় : ১২:১৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬