নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোনার আটপাড়া উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কাল্ব) এর ১৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।
দি-কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) এর সহযোগিতায় বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার (সি. টি) পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে (১৭ জুলাই) শুক্রবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
আটপাড়া উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি মুহাম্মদ লোকমান হেকিম তালুকদারের এর সভাপতিত্বে ও আটপাড়া উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব্) এর সেক্রেটারি মোশাররফ হোসেন পলাশের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালব এর ডিরেক্টর ছ অঞ্চল বৃহত্তর ময়মনসিংহ, পুলক দাস।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মমিন আলী মিয়া, জেলা ব্যবস্থাপক, কালব্ লিঃ নেত্রকোনা তোফায়েল আহম্মদ ও বিভিন্ন স্কুলের ঋণগ্রহীতা শিক্ষক-কর্মচারীবৃন্দ।
এসকে/এনকে
আরো পড়ুন : হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবসে কেন্দুয়ায় স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.