
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম প্রয়াণ দিবস উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকালে ৩টায় কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আয়োজনে কেন্দুয়া প্রেসক্লাব ভবনে এ স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও শুভেচ্ছা বক্তব্য দেন, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি কবি ও চারণ সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মার।

এ সময় কবিতা ও গান পরিবেশন করেন, শিল্পী দিল বাহার খান, হাশেম বয়াতী, কবি ও গীতিকার শাহাবুল কবীর, কবি ও সাংবাদিক মঞ্জুরা আক্তার লিলি, কবি ও সাংবাদিক হুমায়ুন কবির রিটন, প্রিয়াংকা শর্মা তুলি, শতাব্দী শর্মা ধুলি, জুনায়েদুল হক মারুফসহ উপস্থিত কবি, শিল্পী ও সাহিত্য অনুরাগীরা।
প্রধান আলোচক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী তাঁর বক্তব্যে হুমায়ুন আহমেদের সাহিত্যকর্ম, বাংলা কথাসাহিত্যে তাঁর অসামান্য অবদান এবং নতুন প্রজন্মের মাঝে পাঠাভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন । সেই সাথে হুমায়ুন আহমেদের সৃষ্টিকর্মকে আরো বেশি করে প্রচারণার জন্যে আহ্বানও জানান তিনি ।
এছাড়াও হুমায়ূন আহমেদের সৃষ্টি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে এবং তাঁর লেখনী যুগের পর যুগ পাঠকের হৃদয়ে বেঁচে থাকবে বলে উল্লেখ করে বক্তব্য রাখেন, শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, জমিলা মেমোরিয়াল বিদ্যানিকেতনের পরিচালক মো. লুৎফুর রহমান, সাংবাদিক ও পালা নাট্যকার রাখাল বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক মো. নূরুল হক ভূঞা, কেন্দুয়া থানা পুলিশ সাব ইন্সপেক্টর মো. মোজাম্মেল হক প্রমুখ ৷
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ও কবি কোহিনূর আলম।এতে স্থানীয় সাহিত্যিক, লেখক, কবি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সংস্কৃতিমনা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসকে/এনকে
আরো পড়ুন : আটপাড়ায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 


















