কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নেত্রকোণার কেন্দুয়ায় জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মতিউর রহমান, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজনু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. সাদেকুর রহমান, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মো. হারুনুর রশিদ ফারুকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক মো. নূরুল হক ভূঁঞা, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সাকী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব আলী আহসান অলি, জুলাইযোদ্ধা মিজানুর রহমান তালুকদার, মো. এনামুল হক ও জাকির হোসেন।
প্রধান অতিথি ড. রফিকুল ইসলাম হিলালী তাঁর বক্তব্যে বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ একদিনের ঘটনা নয়; বিগত ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরের গুম, হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে জুলাইয়ের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল।
তিনি শহীদদের স্মৃতিকে ধারণ করে দেশপ্রেম, জাতীয় ঐক্য, মাদক ও দুর্নীতি প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে কেন্দুয়া ও আটপাড়ার মানুষের সার্বিক উন্নয়নে তাঁর সর্বাত্মক প্রচেষ্টার কথাও তুলে ধরেন।
আলোচনা সভায় অন্যান্য বক্তারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ ও নির্যাতনের স্মৃতিচারণ করেন এবং ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। তাঁরা জুলাই শহীদদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণেরও দাবি জানান।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইউনূস রহমান রনি, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা মো. নাঈম হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. খাদিজা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগম, উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ের কর্মকর্তা মো. আবুল কাশেম, উপজেলা প্রকৌশলী মো. আল আমিন সরকার, কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খান, সদস্য মজনু রহমান খন্দকার, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. তৌফিকুল ইসলাম শিবলী, উপজেলা এনসিপির সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য অনুষ্ঠানের শুরুতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ ভারসাম্য দৌড়ে সারাদেশে প্রথম স্থান অর্জনকারী উপজেলার দুলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তারকে আর্থিক অনুদান প্রদান করেন প্রধান অতিথি ড.রফিকুল ইসলাম হিলালী ।
এসকে/এনকে
আরো পড়ুন : নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.