ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

জ্যেষ্ঠ প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

জেলা প্রশাসক ড. খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক সাদিক আহমেদ হাদিস এবং মুক্তিযুদ্ধ জেলা কমান্ডের সদস্য সচিব আব্দুল মান্নান তালুকদার। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসকে/এনডি

আরো পড়ুন :  জব্দকৃত নিষিদ্ধ জাল ছিনতাই: ১,১৬৫ জেলের বিরুদ্ধে মামলা, হাওরপাড়ে চরম উদ্বেগ

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

প্রকাশের সময় : ০৭:৩৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬