ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শেখ তুহিনের সম্পদের দুদক তদন্ত ও গ্রেফতারের দাবি; দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

মো. শিহাব উদ্দিন, জেলা প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

গোপালগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, অভিযোগের পরিপ্রেক্ষিতে শেখ তুহিনের সম্পদের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তদন্ত এবং তাঁকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকরা।

বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় প্রেসক্লাব, গোপালগঞ্জের উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের প্রবণতা গণতন্ত্র, আইনের শাসন ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তাঁরা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

বক্তারা আরও বলেন, শেখ তুহিনের সম্পদের উৎস ও আর্থিক লেনদেনের বিষয়ে দুদকের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তদন্তে অনিয়ম বা দুর্নীতির প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং তাঁকে দ্রুত গ্রেফতারের দাবি জানান তাঁরা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাব, গোপালগঞ্জের সভাপতি জুবায়ের হোসেন। সঞ্চালনা করেন সময় টেলিভিশনের জয়ন্ত শের আলী।

এ সময় বক্তব্য দেন আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি জুয়েল, সিনিয়র সাংবাদিক ফরিদুল ইসলাম, বৈশাখী টেলিভিশনের মোস্তফা জামান, মাই টিভির আরিফুল ইসলাম এবং প্রেসক্লাব গোপালগঞ্জের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক নেতারা।

বক্তারা বলেন, ভয়ভীতি, হয়রানি বা মিথ্যা মামলার মাধ্যমে সাংবাদিকদের সত্য প্রকাশের পথ রুদ্ধ করা যাবে না। গণমাধ্যমের স্বাধীনতা, আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তাঁরা।

মানববন্ধনের শেষ পর্যায়ে সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

এসকে/জিএস

আরো পড়ুন :  জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত পূর্বধলা থানার আব্দুল্লাহ আল মামুন

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

শেখ তুহিনের সম্পদের দুদক তদন্ত ও গ্রেফতারের দাবি; দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

প্রকাশের সময় : ০৬:২২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬