ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ভূমি প্রশাসনের রাজস্ব আদায়ে রেকর্ড অগ্রগতি, আদায় প্রায় দেড় কোটি টাকা

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা ভূমি অফিস ২০২৫-২৬ অর্থবছরে ভূমি উন্নয়ন কর ও কর-ব্যতীত রাজস্ব (এনটিআর) মিলিয়ে মোট ১ কোটি ৪৪ লাখ ১০ হাজার ৯৯৮ টাকা রাজস্ব আদায় করেছে। যা গত বছর ছিল ৮০ লাখ ৪৯ হাজার ৮শত ৪২ টাকা । ফলে ভূমি উন্নয়ন কর ও কর-ব্যতীত রাজস্ব (এনটিআর) : সপ-লাইসেন্স নবায়ন, অর্পিত সম্পত্তি, মোবাইল কোর্ট পরিচালনায় অর্থদণ্ডসহ বিভিন্ন খাতে আগের অর্থবছরের তুলনায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরের পর উপজেলা ভূমি অফিস সূত্র এ সব তথ্য নিশ্চিত করে ।

উপজেলা ভূমি অফিসের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে কর-ব্যতীত রাজস্ব (এনটিআর) খাতে ৯২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা আদায় হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে একই খাতে আদায় হয়েছিল ৩৭ লাখ ৮ হাজার ১৯৮ টাকা। এক বছরের ব্যবধানে এনটিআর আদায় প্রায় আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে।

ীখাজনা, নামজারি, ডি.সি.আর. ফি, মিসকেস ফি, সপ-লাইসেন্স, মোবাইল কোর্টসহ বিভিন্ন উৎস থেকে এ রাজস্ব আদায় করা হয়।

ভূমি উন্নয়ন কর আদায়েও উল্লেখযোগ্য সাফল্য এসেছে। চলতি অর্থবছরে সাধারণ ও সংস্থা খাতে মিলিয়ে ৫১ লাখ ৬০ হাজার ৫১৪ টাকা আদায় হয়েছে, যা আগের অর্থবছরের ৪৩ লাখ ৪১ হাজার ৬৪৪ টাকা থেকে ৮ লাখ ১৮ হাজার ৮৭০ টাকা বেশি। একই সঙ্গে পুঞ্জিভূত আদায়ের হার ১০৭ দশমিক ৯০ শতাংশ থেকে বেড়ে ১৩৬ দশমিক ৯৬ শতাংশে উন্নীত হয়েছে।

সপ-লাইসেন্স নবায়ন বাবদও রাজস্ব আদায়ে বড় ধরনের সাফল্য এসেছে। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে ১৯ লাখ ৩০ হাজার ৬৫১ টাকা রাজস্ব আদায় হয়েছে। এর মধ্যে মে ২০২৬ পর্যন্ত আদায় হয়েছিল ৪ লাখ ৫০ হাজার ১০৯ টাকা এবং পরবর্তী সময়ে আদায় হয়েছে ১৪ লাখ ৮০ হাজার ৫৪২ টাকা। আগের অর্থবছরে একই খাতে আদায় হয়েছিল মাত্র ২ লাখ ৭১ হাজার ২৭২ টাকা।

অর্পিত সম্পত্তি থেকেও রাজস্ব আদায়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। চলতি অর্থবছরে এ খাতে ৫ লাখ ৭২ হাজার ১৪৩ টাকা আদায় হয়েছে, যা আগের অর্থবছরের ৪ লাখ ৯৬ হাজার ৫৯০ টাকা থেকে ৭৫ হাজার ৫৫৩ টাকা বেশি।

মোবাইল কোর্ট পরিচালনাতেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে ৪৭টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছিল। ২০২৫-২৬ অর্থবছরে ১০২টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৭ লাখ ৪১ হাজার ২২৫ টাকা অর্থদণ্ড আদায় হয়েছে। অর্থাৎ এক বছরে মোবাইল কোর্টের সংখ্যা ৫৫টি এবং অর্থদণ্ড আদায় ৩ লাখ ৭৫ হাজার ৪২৫ টাকা বৃদ্ধি পেয়েছে।

ভূমি অফিস সূত্র জানায়, কেন্দুয়া উপজেলায় ২০ একরের নিচে মোট ৪৮টি জলমহাল রয়েছে। এর মধ্যে ৪টি জলমহাল ইজারা দেওয়া হয়েছে এবং ৪৪টি জলমহাল অ-ইজারাকৃত থাকলেও খাস আদায় কার্যক্রম চলমান রয়েছে।

সব মিলিয়ে ২০২৫-২৬ অর্থবছরে ভূমি উন্নয়ন কর ও কর-ব্যতীত রাজস্ব (এনটিআর) খাতে আগের অর্থবছরের তুলনায় ৬৩ লাখ ৬১ হাজার ১শত ৫৬ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে, যা উপজেলা ভূমি প্রশাসনের জন্য একটি রেকর্ড অর্জন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী রাজস্ব আদায় কার্যক্রম পরিচালনা করা হয়েছে। কেন্দুয়ায় যোগদানের পর থেকে জনগণের স্বার্থ রক্ষা, সেবার মান বৃদ্ধি এবং সরকারি রাজস্ব বৃদ্ধিতে আমি আন্তরিকভাবে কাজ করে যাওয়ার চেষ্টা করেছি।ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করছি।

এসকে/এনকে

আরো পড়ুন :  প্রাইভেটকারে ইয়াবা পাচার : ১১৯০ পিস ইয়াবাসহ নেত্রকোনায় চার কারবারি গ্রেফতার

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

কেন্দুয়ায় ভূমি প্রশাসনের রাজস্ব আদায়ে রেকর্ড অগ্রগতি, আদায় প্রায় দেড় কোটি টাকা

প্রকাশের সময় : ০৭:২৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬