ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনার সীমান্তে আটক রোহিঙ্গা মা-মেয়ে, কুতুপালং ক্যাম্পে ফেরত পাঠাল পুলিশ

নিজস্ব  প্রতিনিধি ||এসকেনিউজ২৪ 

নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে উদ্ধার হওয়া এক রোহিঙ্গা নারী ও তার এক বছর বয়সী কন্যাশিশুকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠিয়েছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) ভোরে উপজেলার বিজয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ভাংতি বাজার থেকে স্থানীয়রা মাজিদা (২৫) নামে ওই নারী ও তার মেয়ে আয়েশাকে আটক করেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে বিজয়পুর ক্যাম্পে নিয়ে যান। পরে দুপুরে মা-মেয়েকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ১১৫১/৩-এস থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তাদের পাওয়া যায়। প্রাথমিকভাবে জানা গেছে, তারা ভারতের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন।

জিজ্ঞাসাবাদে মাজিদা জানান, তিনি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল আলিম এবং স্বামী বেলাল মারা গেছেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার সন্ধ্যায় উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদের নেতৃত্বে দুইজন নারী কনস্টেবলের সঙ্গে পুলিশি নিরাপত্তায় মাজিদা ও তার মেয়েকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

এসকে/এনএম

আরো পড়ুন : মোহনগঞ্জে জব্দ অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল ছিনতাই : ফাঁড়িতে হামলার অভিযোগে মামলা

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

নেত্রকোনার সীমান্তে আটক রোহিঙ্গা মা-মেয়ে, কুতুপালং ক্যাম্পে ফেরত পাঠাল পুলিশ

প্রকাশের সময় : ০১:২৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬