
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়া এডুকেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (কে ই ডি এ) আয়োজিত বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে সিদরাতুল মুনতাহা রাইসা। সে কেন্দুয়ার ফুলকলি বিদ্যা নিকেতনের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
শনিবার (১১ জুলাই) সকালে কেন্দুয়া পাবলিক হল অডিটোরিয়ামে কে ই ডি এ-এর উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম রাইসার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এ বছর রাইসাসহ মোট ১৭০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ. ব. মোকতাদের বিল্লাহ, কে ই ডি এ-এর প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক তপন কান্তি রায় এবং পরীক্ষা নিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলাম ভূঞা। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
রাইসার বাবা সাংবাদিক মো. রুকন উদ্দিন এক ফেইসবুক স্ট্যাটাসে জানান, ২০২৫ সালেও নার্সারি শ্রেণিতে রাইসা ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছিলো । তিনি মহান আল্লাহর কাছে দোয়া কামনা করে লিখেছেন, “আলহামদুলিল্লাহ। দোয়া করি, মামনি মহান আল্লাহর রহমতে ধারাবাহিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে।”
উল্লেখ্য, কেন্দুয়া এডুকেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (কে ই ডি এ) ২০০৬ সাল থেকে নিয়মিতভাবে বৃত্তি পরীক্ষা গ্রহণ ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে।
এসকে/এনকে
আরো পড়ুন : গাইবান্ধায় ইয়াবাসহ সাংবাদিকের ছেলে গ্রেফতার
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















