ডেস্ক নিউজ || এসকেনিউজ২৪
নেত্রকোণার মোহনগঞ্জে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার অভিযানে মোহনগঞ্জ উপজেলার মোহনগঞ্জ বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকার সড়ক থেকে তাদের আটক করা হয়।
নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক নাজমুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— সেখুপুর গ্রামের মৃত আলতু মিয়ার ছেলে মো. সুজন মিয়া (৩৬), সামাইকোনা গ্রামের মো. রইছ মিয়ার ছেলে মো. রাজন মিয়া (৩২) এবং ধর্মপাশা সদর এলাকার মো. কাজিম উদ্দিন আহমেদের ছেলে রিয়াজুল আহমেদ (১৮)।
ভ্রাম্যমাণ আদালতে মো. সুজন মিয়া ও মো. রাজন মিয়াকে চার মাস করে এবং রিয়াজুল আহমেদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের অর্থদণ্ডও প্রদান করা হয়।
অভিযানস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এম. এ. কাদের। আদালতে আসামিদের দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।
নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক নাজমুল হক জানান, সাজাপ্রাপ্তদের নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এসকে/এনএম
আরো পড়ুন : ফসলী জমিতে কাজ করতে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.