
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের তেলিগাও পালপাড়ায় আদালতের স্টে অর্ডার অমান্য করে অবৈধভাবে জোরপূর্বক জমি দখল করে সরকারি অর্থায়নে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী কয়েকজনের বিরুদ্ধে।
গত শনিবার জমির মালিক সুনীতি পাল এই ভূমিদস্যুদের বিরুদ্ধে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বিবরণে জানা যায়, কলমাকান্দা উপজেলাধীন পাতিমুঞ্জি মৌজার এস.এ. খতিয়ান ১৭, দাগ ৪৭ ও বিআরএস খতিয়ান নং-১৪০, দাগ নং-৪০ মোট ০.০৮ একর জমির প্রকৃত মালিক সুনীতি পাল। উক্ত জমি ভুক্তভোগী ০৪/০১/১৯৫ তারিখের ১৩ নং সাফ কাওলা দলিল মূলে ক্রয় করে অদ্যাবধি ভোগদখলে আছেন। ভুক্তভোগী সুনীতি পাল বিদেশেরত এবং তার সন্তানাদি চাকুরীর সুবাদে অন্যত্র থাকায় তার কন্যার ভূমিদস্যু সহায়ক মদ ও জুয়া আসক্ত স্বামীর ইন্ধনে উল্লেখিত ওই জমি দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয় একই গ্রামের নিরঞ্জন পাল, রুহিদাস পাল, সুশীল পাল, ভারত পালসহ অনেকেই ধর্মের নাম ব্যবহার করে তার অনুপস্থিতিতে উক্ত জমি জবর দখল করে।
পরে উক্ত জমি উদ্ধারের জন্য ভুক্তভোগী সুনীতি পাল নিজ দেশে এসে বিজ্ঞ [সিনিয়র সহকারী জজ দূর্গাপুর আদালতে ১৭২/২০২৪ নং স্বত্ত্ব ঘোষনা মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত ১৮/০৬/২০২৪ ইং – তারিখে অভিযুক্তদের বিরুদ্ধে জমির উপর স্টে অর্ডার কো বজায় রাখার এবং যেকোন প্রকার নির্মাণ কাজ বন্ধ রাখার মর্মে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
কিন্ত অত্যন্ত দুঃখের বিষয় যে, গত ২৬ শে জুন অভিযুক্তরা বিজ্ঞ আদালতের সুস্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি প্রভাব খাটিয়ে উক্ত জমিতে জোরপূর্বক “কালী মন্দির” নামে পাকা ভবন নির্মাণ কাজ করে যাচ্ছে। সুনীতি পাল তাদের কাজে বাঁধা দিতে গিয়ে কোর্টের স্টে অর্ডারের কথা বললে, অভিযুক্তরা বলে বাদ দে তোর কোর্টের অর্ডার।
এ বিষয়ে উপজেলা পিআইও কর্মকর্তা বলেন,আমরা জানতাম না এ জমির ওপর মামলা চলছে যে, এখন অভিযোগ পেয়েছি আমরা টিআর বরাদ্দ বন্ধ করে দেবো।
এই বিষয়ে ৬নং খারনৈ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো: ওবায়দুল হকের কাছে জানতে চাইলে তিনি জানান, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবগত আছি কিন্তু ওরা কোন কোর্টের অর্ডার” রাষ্ট্রের সর্বোচ্চ আদালতকেই অবজ্ঞা করছে, যা সুস্পষ্ট আদালত অবমাননার শামিল।
এসকে/এনআর
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















